যে কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে। এই দিনে দেশের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্ধারিত ভোটকেন্দ্রে।
বিজ্ঞাপন
রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং ঢাকা-১৫ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গে নির্বাচনী অভিজ্ঞতাও রয়েছে। ২০০১ সালে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নেন এবং ১২,৪১৫ ভোট (৭.২ শতাংশ) পেয়ে পরাজিত হন। পরে ২০১৮ সালে ঢাকা-১৫ আসনে অংশ নিয়ে ৩৯,০৭১ ভোট (১১.৪৭%) পান, কিন্তু কোনো নির্বাচনে জয় পাননি।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান একজন বাংলাদেশী চিকিৎসক ও রাজনীতিক। ২০১৬ সালের অক্টোবর থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫-২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হয়েছেন।
১৯৫৮ সালের ৩১ অক্টোবর বর্তমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু করেন বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে, ১৯৭৪ সালে এসএসসি এবং ১৯৭৬ সালে এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
বিজ্ঞাপন
১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করেন বর্তমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজে শিবিরের সভাপতি এবং পরবর্তীতে শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে মূল দল জামায়াতে ইসলামীতে যোগদান করে সিলেটের আমীর হিসেবে দায়িত্ব নেন।
কেন্দ্রীয় পর্যায়ে তার দায়িত্ব শুরু হয় ২০১০ সালে সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে। ২০১১ সালে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং ২০১৬ সালে স্থায়ী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট জোটের অংশ হিসেবে নির্বাচন করেছেন। ২০১৯ সালের ১২ নভেম্বর তিনি দলীয় আমির নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।








