Logo

ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, তৃতীয় অবস্থানে তাসনীম জারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৭
ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, তৃতীয় অবস্থানে তাসনীম জারা
ফাইল ছবি।

ঢাকা-৯ আসনে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দুইটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া। অপরদিকে ফুটবল প্রতীক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্রে এসব তথ্য জানা যায়।

ঢাকা-৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বড় ব্যবধানে জয়ী হয়েছেন। কেন্দ্রটির ঘোষিত ফলাফলে মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক পেয়েছে ২৬১ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ১৩৬ ভোট।

বিজ্ঞাপন

অন্যদিকে খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও শীর্ষে রয়েছে ধানের শীষ। এ কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৪৫৫ ভোট। শাপলা কলি প্রতীক পেয়েছে ১৯২ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ১৫৯ ভোট। এ কেন্দ্রে ধানের শীষের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ব্যবধান দাঁড়িয়েছে ২৬৩ ভোটে।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ চিকিৎসক তাসনীম জারা। তিনি ভোটার হিসেবে নিবন্ধিত ঢাকা-১১ আসনে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বেরিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD