কত ভোট পেলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী পরাজিত হয়েছেন। ইসলামি ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত তিনি বড় ব্যবধানে হেরে যান।
বিজ্ঞাপন
এই আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি, শিল্পপতি এসএম ফয়সল। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে অর্জন করেছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় এক লাখেরও বেশি, যা এই আসনে একটি বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিস–এর মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনের আগে মুফতি তাহেরীকে কেন্দ্র করে প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা থাকলেও ভোটের ফলাফলে তার প্রতিফলন দেখা যায়নি। শেষ পর্যন্ত তিনি বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েন।
বিজ্ঞাপন
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা মোট ভোটারের ৫৬ দশমিক ১০ শতাংশ।








