Logo

নোয়াখালী-৫ আসনে বিএনপির ফখরুল ইসলাম বিপুল ভোটে জয়ী

profile picture
উপজেলা প্রতিনিধি
নোয়াখালী
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৬
নোয়াখালী-৫ আসনে বিএনপির ফখরুল ইসলাম বিপুল ভোটে জয়ী
ফাইল ছবি।

বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে মোট ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট। বিজয়ী প্রার্থী মোট ২৭,৩৫৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল সারে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতি এবং প্রশাসনের কঠোর নজরদারির কারণে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ফলাফল ঘোষণার পর ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই বিজয় জনগণের। আমি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন নিশ্চিত করতে কাজ করব।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD