Logo

কোনো ফ্যাসিস্টের দোসর যেন সংসদে বক্তব্য দিতে না পারে: নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৬:১৬
কোনো ফ্যাসিস্টের দোসর যেন সংসদে বক্তব্য দিতে না পারে: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক, সংসদ সদস্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন, সবাই স্বীকার করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগের কারণে আমরা আজ মহান সংসদে বসতে পেরেছি। আমরা সকলেই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক। আপনার প্রতি আমার আহবান, কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যেন সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমরা চাই ফ্যাসিস্টমুক্ত, দোসরমুক্ত জাতীয় সংসদ।

“ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে তিনি জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাবে শহীদদের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। প্রস্তাবিত তালিকায় ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং সীমান্তে হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানী খাতুন-এর নাম যুক্ত করার দাবি জানানো হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রস্তাব মঞ্জুর করেন এবং জানান, নাহিদ ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে তালিকায় এই নামগুলো অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশনে নাহিদ ইসলামের বক্তব্য এবং প্রস্তাবনা রাজনৈতিক ও নৈতিক গুরুত্বের দিক থেকে আলোচিত হয়েছে। এ দিন তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং গণতান্ত্রিক মূলনীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD