সস্ত্রীক ওমরাহ করতে সৌদি পৌঁছেছেন নাহিদ ইসলাম

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন।
বিজ্ঞাপন
সোমবার স্থানীয় সময় সকালে জেদ্দা পৌঁছালে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি স্ত্রীসহ ওমরাহ পালন করবেন। ধর্মীয় এই সফর শেষে আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
বিজ্ঞাপন
দেশ ছাড়ার আগে নাহিদ ইসলাম দেশবাসীর কাছে দোয়া কামনা করেন, যেন তিনি নিরাপদে ওমরাহ পালন সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরতে পারেন।







