Logo

জুলাই আমরা জন্ম দিয়েছি, কাজেই শেখাতে আইসেন না: নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ২০:১১
জুলাই আমরা জন্ম দিয়েছি, কাজেই শেখাতে আইসেন না: নুর
নুরুল হক নুর | ফাইল ছবি

জুলাই আমরা জন্ম দিয়েছি -এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লিখেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘জুলাই’ প্রসঙ্গটি ঘিরে তার বক্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD