১০ দিন পরও পৌঁছেনি প্রধানমন্ত্রীর ঈদ উপহার, এমপিকে চিঠি দিল শিশির মনির

ঈদের ১০ দিন পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্থানীয় মানুষের কাছে পৌঁছায়নি—এ অভিযোগ তুলে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মোহাম্মদ শিশির মনির।
বিজ্ঞাপন
সোমবার পাঠানো ওই চিঠিতে তিনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে উল্লেখ করা হয়, ঈদুল ফিতরের প্রায় ১০ দিন পার হলেও দিরাই ও শাল্লা উপজেলার অনেক সুবিধাভোগী এখনো সরকারি সহায়তা পাননি। ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশির মনিরের মিডিয়া সেল থেকে চিঠিটি প্রকাশ করা হয়। এতে বিষয়টিকে জরুরি উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
চিঠির শেষাংশে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।








