Logo

সরকার এত ভয় পাচ্ছে কেন: প্রশ্ন রুমিন ফারহানার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৭:৩৩
সরকার এত ভয় পাচ্ছে কেন: প্রশ্ন রুমিন ফারহানার
রুমিন ফারহানা | ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতীয় সংসদে টানা দুই দিনের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি দাবি করেছেন, একাধিকবার অনুরোধ জানানো হলেও তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা। সেখানে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চললেও তাকে বারবার উপেক্ষা করা হয়েছে।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না। সরকার এত ভীত কেন?

বিজ্ঞাপন

তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একজন সংসদ সদস্যকে কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগ নিয়ে নানা প্রশ্ন উঠছে।

রুমিন ফারহানা সরাসরি অভিযোগ না করলেও তার বক্তব্যে ইঙ্গিত রয়েছে, সরকার সমালোচনামূলক বা ভিন্নমত প্রকাশের সুযোগ সীমিত করে দিচ্ছে। “সরকার এত ভীত কেন”— এমন প্রশ্নের মাধ্যমে তিনি সরকারের অবস্থান নিয়েও কটাক্ষ করেছেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দুই দিন ধরে আলোচনা চলছে। তবে ওই আলোচনায় কারা বক্তব্য রাখবেন, তা নির্ধারণ করা হয় সংসদের কার্যপ্রণালি ও স্পিকারের অনুমোদনের ভিত্তিতে। এ বিষয়ে সংসদ সচিবালয় বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

রুমিন ফারহানার ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সমর্থক ও বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন, সংসদে ভিন্নমত তুলে ধরার সুযোগ থাকা উচিত। আবার অনেকে মনে করছেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে সব পক্ষের বক্তব্য শোনার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD