Logo

‘আপ বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা, এনসিপিতে যোগ দিলেন ৩৩ নেতাকর্মী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১৫:০৫
‘আপ বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা, এনসিপিতে যোগ দিলেন ৩৩ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে এর ৩৩ জন নেতা-কর্মী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

দলভুক্তদের মধ্যে ‘আপ বাংলাদেশ’-এর মুখ্য সমন্বয়ক আলী আহসান জুনায়েদ, মুখ্যপাত্র রাফেহ সালামান রিফাত এবং শাহরীন সুলতানা ইরাসহ আরও অনেকে রয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তারা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেতারা বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তন ও নাগরিকদের প্রত্যাশা পূরণে সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে তারা এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন। একই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই দলে যুক্ত হয়ে গণমুখী রাজনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘আপ বাংলাদেশ’ গত বছরের ৯ মে আত্মপ্রকাশ করে। কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত সংগঠনটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD