এনসিপিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। একই সঙ্গে দলে যুক্ত হয়েছেন শের-ই-বাংলা এ কে ফজলুল হকের নাতনী ফেরসামিন হক ইকবাল, কনটেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঞ্চে তাদের নাম ঘোষণা করে ফুল দিয়ে স্বাগত জানান। তবে দেশের বাইরে অবস্থান করায় ফেরসামিন হক ইকবাল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার ব্যক্তিগত সুবিধা উপেক্ষা করে জনগণ ও তরুণদের পক্ষে অবস্থান নিয়ে দলে যোগ দিয়েছেন। পাশাপাশি নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনিকে ‘জুলাইয়ের পরিচিত মুখ’ উল্লেখ করে তিনি বলেন, তাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও ত্যাগ রয়েছে।








