Logo

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৬:৫৩
সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাত দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

নির্ধারিত সফরের অংশ হিসেবে তিনি শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন এবং একইদিন বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বিজ্ঞাপন

এই সফরে বিরোধীদলীয় নেতার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি। এছাড়া তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে সফরসঙ্গী হয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

এই সফরে বিরোধীদলীয় নেতা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

আগামী ৯ মে জাপান সফর শেষে তিনি ঢাকায় পৌঁছাবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD