Logo

দক্ষিণ কোরিয়ায় গেলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৬:৫২
দক্ষিণ কোরিয়ায় গেলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ | ফাইল ছবি

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (১০ মে) রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত হবে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬’। এই সম্মেলনে আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন আসিফ মাহমুদ।

সফরকালে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সেখানে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে তার এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। কোথাও দাবি করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে; আবার কোথাও বলা হয়, তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তবে দক্ষিণ কোরিয়া সফরের তথ্য প্রকাশের পর এসব গুজবের কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD