Logo

চট্টগ্রাম এনসিপির কমিটি থেকে ৪০ নেতাকর্মীর পদত্যাগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মে, ২০২৬, ১৩:০২
চট্টগ্রাম এনসিপির কমিটি থেকে ৪০ নেতাকর্মীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে প্রায় ৪০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে। পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্য পর্যায়ের নেতারাও রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হুজ্জাতুল ইসলাম সাঈদ। তিনি নিজেকে চট্টগ্রাম মহানগর এনসিপির পদত্যাগী সহসাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, নতুন কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি এবং মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগও তোলা হয়।

বিজ্ঞাপন

তাদের দাবি, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা নিয়েই তারা দলে যুক্ত হয়েছিলেন। তবে সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তারা হতাশ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা ভবিষ্যতেও জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির বর্তমান কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD