Logo

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের কড়া প্রতিক্রিয়া

profile picture
উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১৭ মে, ২০২৬, ১৭:৫৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের কড়া প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখাসহ চারটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করেছে। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা, পৌর শাখা এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার কমিটিও রয়েছে। এসব কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সিরাজগঞ্জ জেলা শাখার ৮৮ সদস্যের কমিটিতে রবিউল ইসলাম রুবেলকে সভাপতি এবং আল-আমিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে সহ-সভাপতি ৫৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক ১৪ জন রাখা হয়েছে। পাশাপাশি প্রচার ও দপ্তর সম্পাদক পদে একজন করে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার ৬ সদস্যের কমিটিতে রেজাউল করিম রাব্বিকে সভাপতি এবং রাসেল শেখ আলীকে সাধারণ সম্পাদক করা হয়। এতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও একাধিকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ পৌর শাখার ২৫ সদস্যের কমিটিতে শিপন আহসান কাব্য সভাপতি এবং আলামিন সরকার হিমেল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এতে সহ-সভাপতি ১০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৭ জন এবং সাংগঠনিক সম্পাদক ৬ জন রয়েছেন।

এছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ২২ সদস্যের কমিটিতে জীবন শেখ সভাপতি এবং জিম আহমেদ আকাশ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই কমিটিতেও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিকজন অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রতিক্রিয়ায় বলেন, সংগঠনটি নিষিদ্ধ এবং তাদের নেতৃত্ব বর্তমানে কার্যত অনুপস্থিত। তার ভাষ্য, শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, এই ধরনের কমিটি ঘোষণা বাস্তবতা বিবর্জিত এবং তারা শুধু অনলাইনভিত্তিক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ড জনগণ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD