আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে সরকার থাকবে না: হাসনাত

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, এই সরকারের আমলে যেভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু, নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েই কোনো চিন্তা নাই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই সরকারের অনেক গুণ, মেঘনা উপজেলায় তিন মাসে চার খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছে, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছে। এই হত্যার বিচার করবে কারা?

সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে যাচ্ছে, তাতে করে কিছুদিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মেঘনা উপজেলা সভাপতি ও প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী ফুল দিয়ে হাসনাত আবদুল্লাহর হাতে জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।








