Logo

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে যা বললেন নয়ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৩:৫৮
যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে যা বললেন নয়ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নয়ন।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক পোস্টে তিনি এ পদে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে নয়ন লেখেন, “আলহামদুলিল্লাহ, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক ও যুবদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আবদুল মোনায়েম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জানাই।”

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, দলের আদর্শ ও নেতৃত্বের নির্দেশনা ধারণ করে আমৃত্যু সংগঠনের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পোস্টের শেষে সবার কাছে দোয়া কামনা করেন যুবদলের নবনিযুক্ত এই যুগ্ম সাধারণ সম্পাদক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD