Logo

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
৯ জুন, ২০২৬, ১৩:০২
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মো. মোক্তাদুল হক আদনানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী আদনানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

বিজ্ঞাপন

জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মোক্তাদুল হক আদনানকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম সচল রাখতে শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে ২০২৪ সালের ৮ নভেম্বর জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৬ সালের ২০ জানুয়ারি সেই কমিটি পুনর্বহাল করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD