প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত: এনসিপি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে এই ঘাটতি সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
বিজ্ঞাপন
তার মতে, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা কঠিন। ফলে রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকার বেশি ঘাটতি তৈরি হতে পারে।
ড. আতিক মুজাহিদ আরও বলেন, বাস্তব হিসাব বিবেচনায় এ বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।








