Logo

জীবিত বাবাকে ‘শহীদ’ দাবি নিয়ে মুখ খুললেন সেই জামায়াত এমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৭:৫৪
জীবিত বাবাকে ‘শহীদ’ দাবি নিয়ে মুখ খুললেন সেই জামায়াত এমপি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ অধিবেশনে নিজের জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

বিজ্ঞাপন

রবিবার (১৪ জুন) বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, তার পরিবারের ৪৭ জন সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।

ওই বক্তব্যে তিনি বলেন, আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধে তার বাবা ও দাদা শহীদ হয়েছেন বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

এদিকে তার নির্বাচনি হলফনামা ও পারিবারিক তথ্য নিয়েও উঠেছে বিভিন্ন প্রশ্ন। জন্মসাল সংক্রান্ত নথি অনুযায়ী, তার জন্ম ১৯৮১ সালে—যা মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর। মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। ফলে সংসদে দেওয়া তার বক্তব্য ও নথির তথ্য অনুযায়ী ১৯৮১ সালের ১০ জানুয়ারি জন্ম নেওয়া একজন ব্যক্তির পক্ষে শহীদের সন্তান হওয়া নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা-মা বর্তমানে জীবিত এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করছেন।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই সংসদে দেওয়া বক্তব্যের যথার্থতা ও তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন

তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হলে সংসদ সদস্য নিজের বক্তব্য সংশোধন করেন।

এ বিষয়ে তিনি বলেন, সংসদ অধিবেশনের সময় আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। সেই সময় তীব্র মাথাব্যথা ছিল। সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না।

বিজ্ঞাপন

তিনি আরও স্পষ্ট করে বলেন, তার বাবা বর্তমানে জীবিত আছেন। তবে তার দাদা ও চাচা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সংসদে দেওয়া বিভ্রান্তিকর বক্তব্যের জন্য তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD