Logo

যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না

profile picture
উপজেলা প্রতিনিধি
সাতকানিয়া, চট্টগ্রাম
১০ জুলাই, ২০২৬, ১৫:৪০
যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না
ছবি: সংগৃহীত

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের প্রধান দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। জনগণের বিপদ-আপদে সাড়া দিতে না পারলে তাকে প্রকৃত অর্থে সরকার বলা যায় না।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, সরকার জনগণের জন্যই কাজ করে। মানুষের আহ্বানে দ্রুত সাড়া দেওয়া এবং তাদের সংকটে পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল সরকারের বৈশিষ্ট্য। কিন্তু মানুষের খোঁজখবর নেওয়ার সময়ই যদি না থাকে, তাহলে সেটি জনগণের প্রত্যাশার সরকার হতে পারে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে।

তিনি বলেন, বন্যায় নারী, পুরুষ, শিশু ও বয়স্ক সবাই চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে দ্রুত দুর্গত এলাকা ঘোষণা করে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন মানুষকে বারবার এমন দুর্যোগের মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

বর্তমান সরকারের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, বিরোধী দল হিসেবে সরকার যদি জনগণের স্বার্থে ভালো কোনো উদ্যোগ নেয়, তাহলে তা বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অংশীদার হিসেবেও কাজ করবে।

তিনি আরও বলেন, আমরা দুর্গত মানুষের কষ্ট ভাগ করে নিতে এসেছি। যেসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে, সেগুলোকে আমরা ত্রাণ নয়, বরং ভাই-বোনদের জন্য ভালোবাসার উপহার হিসেবে দেখছি। তিনি আল্লাহর কাছে দুর্গত মানুষের ধৈর্য, শক্তি এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তির জন্য দোয়া করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, ডাকসুর সাবেক জিএস এস. এম. ফরহাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইনসহ স্থানীয় নেতারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD