Logo

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিলে ধরে নেওয়া হবে ভারত ইন্ধন দিচ্ছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৬:৪৫
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিলে ধরে নেওয়া হবে ভারত ইন্ধন দিচ্ছে
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত সরাসরি ইন্ধন দিচ্ছে বলে ধরে নেওয়া হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে শহীদদের জন্য দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতের উচিত শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে কি না, সেটির সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ভারতও শেখ হাসিনাকে দীর্ঘদিন রাখতে আগ্রহী নয়।

বিজ্ঞাপন

এনসিপির এই মুখপাত্র আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের পতন হলেও এর দুই বছর পরও সেই ব্যবস্থার পুরোপুরি অবসান নিশ্চিত করা সম্ভব হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD