সরকারের কাজ জনগণের কাছে জবাবদিহি করা, বিরোধীদলকে চ্যালেঞ্জ দেওয়া নয়

জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সরকারের দায়িত্ব বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়; বরং জনগণের কাছে জবাবদিহি করা। রবিবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
রাশেদ প্রধান বলেন, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তবে সরকার যখন বিরোধী দলকে চ্যালেঞ্জ জানিয়েছে, তখন তিনি পাল্টা চ্যালেঞ্জ হিসেবে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান।
তিনি বলেন, সরকার যদি মনে করে চলমান সমস্যাগুলোর সমাধান করা তাদের পক্ষে সম্ভব নয়, তাহলে বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সংসদের বিশেষ অধিবেশন আয়োজন করা উচিত। সেখানে বিরোধী দল দেশের সমস্যাগুলো সমাধানের একটি সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরবে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ৬ আগস্টের কর্মসূচির প্রসঙ্গ তুলে জাগপা মুখপাত্র বলেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দফা দাবি নিয়ে মুক্তাঙ্গন থেকে সচিবালয়ে গিয়েছিলেন তারা। তবে সেখানে তাদের দাবি সংবলিত কাগজ জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
রাশেদ প্রধান আরও অভিযোগ করেন, তাদের কাছ থেকে কাগজ গ্রহণ করার মতো কোনো প্রতিনিধি বা প্রয়োজনীয় উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। বরং পুলিশ দিয়ে তাদের দমন করার চেষ্টা করা হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি আবারও সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান। একই সঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে দেশের চলমান সমস্যাগুলোর সমাধানে একটি কার্যকর রূপরেখা সংসদে উপস্থাপনের কথা বলেন।








