সময়মতো অফিসে উপস্থিত না হলে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন করেছেন প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে নাগরিক সেবায় কোনো ধরনের গাফিলতি বা বিলম্ব সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বিভিন্ন বিভাগ ও শাখা সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার বিকল্প নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে প্রত্যেককে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
নাগরিক সেবায় গাফিলতি নয়
মো. আবদুস সালাম জানান, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও কর্মদক্ষতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য, অযথা বিলম্ব কিংবা দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না।
তিনি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন। পাশাপাশি নাগরিকদের সেবা সহজতর করতে কার্যক্রমে স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নগর ভবন পরিদর্শনের সময় প্রশাসক বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং অফিসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে দায়িত্ব পালনে নিয়মিততা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রশাসকের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা ও নাগরিক সেবার মান আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








