টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয়। কঠিন পরিস্থিতির মধ্যেও ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, ধৈর্য এবং অসাধারণ পারফরম্যান্সের কারণেই এমন স্মরণীয় জয় এসেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ম্যাচের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলোয়াড়রা যে লড়াইয়ের মানসিকতা ও সহনশীলতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।
বিজ্ঞাপন
বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জাতীয় দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গৌরবের মুহূর্ত। দলের বর্তমান সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, বাংলাদেশের ক্রিকেটাররা আগামী দিনগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা আরও বাড়াবেন এবং দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবেন।
একই সঙ্গে তিনি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।








