জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট এবং এর ফলে উদ্ভূত সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে বক্তব্য দেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলটির অবস্থান ও বক্তব্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।








