Logo

গ্যাসসংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সংকট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪২
গ্যাসসংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সংকট
ছবি: সংগৃহীত

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান গ্যাসসংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সংকট।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনশ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

গ্যাসসংকটকে কেন্দ্র করে কেউ যেন ‘ঘোলা পানিতে মাছ শিকার’ না করে, সে আহ্বানও জানান তিনি। রিজভী বলেন, গ্যাসের বর্তমান সংকট আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার সংকট মোকাবিলায় কাজ করছে।

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার বসে নেই বলেও মন্তব্য করেন তিনি। নিজস্ব সক্ষমতা ও অবস্থান থেকে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে রিজভী আশা প্রকাশ করেন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্যাসসংকটের কারণ হিসেবে বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় বাসাবাড়ি ও কলকারখানায় গ্যাসের চাপ কমেছে বলেও জানান।

সংকট মোকাবিলায় সরকার জ্বালানি খাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং দেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিএনপি একটি দক্ষ দল বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মোস্তফা জামান এবং যুগ্ম আহ্বায়ক এ বি এম আব্দুর রাজ্জাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD