Logo

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৪৭
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও এদিন প্রথমবারের মতো অংশ নেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। অধিবেশনে তিনি বক্তব্যও দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD