Logo

গোপালগঞ্জের ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪২
গোপালগঞ্জের ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

৫ সেপ্টেম্বরের লংমার্চ ঘিরে কোনো নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা করছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে কর্মসূচিতে হামলা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটলে এর দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ১১ দল ঘোষিত লংমার্চের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

লংমার্চ ঘিরে কোনো ধরনের আতঙ্ক বা আশঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত তারা কোনো নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা করছেন না। সবাই ঐক্যবদ্ধ থাকায় দুষ্কৃতিকারী বা বিশৃঙ্খলাকারীরা ভয় পাবে বলেও মন্তব্য করেন তিনি।

পাটওয়ারী বলেন, বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে লংমার্চে অংশ নিলে কোনো দুষ্কৃতিকারী পরিস্থিতি অস্থিতিশীল করার সাহস পাবে না। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর দায় সরকারকেই নিতে হবে। এমন ঘটনা ঘটলে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে তারা ধরে নেবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সরকারের বিভিন্ন মন্ত্রীকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, আগে ‘ফ্যামিলি ব্যবসা’ গোপালগঞ্জে ছিল, এখন সেটি বগুড়ায় শুরু হয়েছে। একই সঙ্গে তিনি সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্য ও কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিভিন্ন ব্যক্তির দুর্নীতির প্রসঙ্গ তুলে পাটওয়ারী বলেন, মীর শাহ আলমের ৭০ কোটি টাকার বিষয়টি সামনে এসেছে। তার দাবি, এ ঘটনাকে তিনি একটি ‘ফ্যামিলি ব্যবসা’র উদাহরণ হিসেবে দেখছেন। তিনি অভিযোগ করেন, এই ধরনের ব্যবসা আগে গোপালগঞ্জে দেখা গেলেও এখন বগুড়ায় শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিনের ছেলের বিষয়ে সংবাদ প্রকাশ না হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণে, নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা নিয়ে প্রশ্ন তোলেন পাটওয়ারী।

লংমার্চের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে কর্মসূচিতে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। সামান্য কোনো বিশৃঙ্খলা, হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এর দায় সরকার ও বিএনপিকে নিতে হবে। এমন পরিস্থিতি তৈরি হলে তারা শক্ত জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

লংমার্চ সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে পাটওয়ারী বলেন, শুধু তাদের দল নয়, কর্মসূচিতে অংশ নেওয়া সবারই প্রস্তুতি রয়েছে। তবে তারা এটিকে কেবল রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছেন না; বরং লংমার্চকে ‘আনন্দের সভা’ হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

রাজনীতিকে অনেকের কাছে বিরক্তিকর বা একঘেয়ে মনে হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, লংমার্চে মানুষের কথা শোনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

গণঅভ্যুত্থানের সময় জনগণের ‘ঢাকা চলো’ কর্মসূচিতে অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে পাটওয়ারী বলেন, তখন মানুষ তাদের কাছে এসেছিল। এবার তারা মানুষের কাছে যাচ্ছেন। সাধারণ মানুষের যে কথাগুলো বলার আছে, সেগুলো শুনতেই লংমার্চে যাচ্ছেন বলে জানান তিনি।

তিনি বলেন, লংমার্চের জন্য তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। এর কোনো বিকল্প নেই। দেশে সংস্কার কার্যকর করার একটিই পথ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD