Logo

বাঁধনের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭
বাঁধনের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি
ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, একজন নারী এবং জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের মধ্যে সামান্যতম অনুশোচনাও তৈরি হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাকিবুল ইসলাম রাকিবের ভাষ্য, এ কারণে এসব সন্ত্রাসীর প্রতি তাদের কোনো ধরনের সহানুভূতিও তৈরি হবে না। তিনি বলেন, কঠোর হাতে দমন করা হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় হামলার অভিযোগ তোলেন আজমেরী হক বাঁধন। তিনি দাবি করেন, ভেনিসের একটি স্থানীয় পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন।

বাঁধনের প্রকাশ করা কয়েকটি ভিডিও ক্লিপে কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে উত্তেজিত অবস্থায় কথা বলতে এবং হামলা চালাতে দেখা যায় বলে তিনি দাবি করেছেন। এ সময় তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান অভিনেত্রী।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। একই সঙ্গে তাকে গালাগাল করা হয় বলেও অভিযোগ করেন তিনি। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালিয়েছে বলেও দাবি তার।

বিজ্ঞাপন

ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের ওপর শারীরিক হামলার অভিযোগ তুলে বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’

ঘটনাটি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD