Logo

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফুলবাড়ীয়া ছাত্রদল সভাপতি বহিষ্কার

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৫০
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফুলবাড়ীয়া ছাত্রদল সভাপতি বহিষ্কার
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলামিন সাদাতকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে । রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. সজীব মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলামিন সাদাতকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে জেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় একটি সূত্র জানায়, শনিবার ফুলবাড়ীয়া উপজেলার ২ নম্বর পুটিজানা ইউনিয়নে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশটি সঞ্চালনা করেন সদ্য বহিষ্কৃত কলেজ ছাত্রদলের সদস্যসচিব আবু রায়হান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সূত্রটির দাবি, সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি ছিল। বিষয়টি দলীয় নীতির পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতেই উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রটি জানায়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD