দুদক মুখপাত্রের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বদলি, নিয়োগ ও পদোন্নতি নিয়ে দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্র আখতারুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিজ্ঞাপন
আসিফ মাহমুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম জনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই নোটিশ পাঠান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আখতারুল ইসলাম বদলি, নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত অনিয়মের অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার কথা জানান। ওই অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে বলেও দাবি করেছিলেন দুদকের এই কর্মকর্তা।
আইনি নোটিশে আখতারুল ইসলামকে তাঁর দেওয়া বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাচাই করা এবং প্রমাণসমর্থিত তথ্য ছাড়া এ ধরনের বক্তব্য না দেওয়ার জন্যও তাঁকে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আখতারুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দুদকের পক্ষ থেকে আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার দাবি করা হয়েছে, তার বিপরীতে আইনি নোটিশের মাধ্যমে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।








