শক্তি ও জুজুর ভয় না দেখিয়ে পোশাক শ্রমিকদের মজুরি দাবি মানুন

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তাঁর মতে, মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে প্রচলিত মজুরিতে শ্রমিকদের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে দাবি আদায়ের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শনের পথ পরিহার করে শ্রমিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, পোশাকশিল্পের শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন, যা ইতোমধ্যে বড় আকার ধারণ করেছে। মূল্যস্ফীতির যে পরিস্থিতি, তাতে বর্তমান বেতনে জীবন ধারণ করা অসম্ভব। তাঁর অভিযোগ, পোশাক খাতের ব্যবসায়ীরা কোটিপতি হয়ে বিলাসী জীবনযাপন করলেও শ্রমিকদের জীবনযাত্রার মানে তেমন পরিবর্তন আসছে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকার ও পোশাক খাতের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, সর্বত্র জুজুর ভয় দেখানো বন্ধ করতে হবে। শ্রমিকরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, সে অনুযায়ী মজুরি নির্ধারণ করে তাঁদের আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে হবে।
বিজ্ঞাপন
শ্রমিকদের আন্দোলন দমনে বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, “শ্রমিকদের আন্দোলনে শক্তি প্রয়োগ করা যাবে না। আমরা স্বৈরাচারী আমলের পুলিশ বাহিনীর মতো নির্মম পুলিশ দেখতে চাই না। ফ্যাসিবাদী চরিত্রের আইনশঙ্খলা বাহিনী আর চাই না।” তাঁর মতে, আলোচনা ও সৌহার্দ্যের মাধ্যমেই এ সমস্যার সমাধান করা প্রয়োজন।
একই সঙ্গে শ্রমিকদের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গাজী আতাউর রহমান বলেন, পোশাকশিল্প থেকেই শ্রমিকদের জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়। তাঁদের ন্যায্য দাবির প্রতি সংহতি থাকলেও দাবি আদায়ের আন্দোলনে শিল্প ও দেশের ক্ষতি করা উচিত হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিভিন্ন মহল নিজেদের স্বার্থে শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তিও এ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের শেখ ফজলুল করীম মারুফ সোমবার বিবৃতির বিষয়টি জানান।








