Logo

রাজধানীর ১০ ঘাটে প্রতিমা বিসর্জন আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ১২:৪১
24Shares
রাজধানীর ১০ ঘাটে প্রতিমা বিসর্জন আজ
ফাইল ছবি।

এবার শারদীয় দুর্গাপূজার বিদায়ক্ষণ আজ। পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার ভক্তদের অশ্রুভেজা আবেগে রাজধানীর বিভিন্ন ঘাটে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে।

এবারও প্রতিমা বিসর্জনের জন্য ঢাকা মহানগরীতে নির্ধারণ করা হয়েছে ১০টি ঘাট। বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর তীরবর্তী এসব ঘাটে রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

বিজ্ঞাপন

ঘাটগুলো হলো, বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট এবং বালু নদের কয়েতপাড়া ঘাট। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, প্রতিমা বিসর্জন ঘিরে সাড়ে ৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি অতিরিক্ত আরও প্রায় ২ হাজার ৪০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে।

তিনি বলেন, পলাশীর মোড়, রায়সাহেব বাজার ও ওয়াইজ ঘাটে তিনটি অস্থায়ী ওয়াচ টাওয়ার বসানো হবে। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে ঘাটগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া সোয়াত, বোম ডিসপোজাল টিম ও কে-নাইন ইউনিট থাকবে স্ট্যান্ডবাই।

বিজ্ঞাপন

শুধু পুলিশই নয়, নিরাপত্তায় থাকছে র‌্যাবও। ৯৪টি টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে তাদের সদস্যরা দায়িত্ব পালন করবেন। সদর দপ্তরসহ প্রতিটি ব্যাটালিয়নে কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, রোবাস্ট প্যাট্রলিংয়ের জন্য পর্যাপ্ত সেনা সদস্য মাঠে থাকবেন। একই সঙ্গে বিজিবি ঘাটে ঘাটে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD