Logo

রোজার চতুর্থ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৬, ১৪:৪৪
রোজার চতুর্থ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের চতুর্থ জুমা আজ। অধিক সওয়াবের আশায় নামাজ আদায় করতে বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ আদায়ের জন্য ভিড় বেড়ে যায়। মসজিদের ভিতরে ও বাইরে মুসল্লিদের জন্য চাদরও পাতা হয়। স্থানীয়দের সঙ্গে দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরাও নামাজে অংশ নিচ্ছেন।

নাখালপাড়া থেকে ছেলে সন্তানকে নিয়ে আসা মাহবুবুর রহমান বলেন, “জুমার নামাজ সাধারণত নিজের এলাকার মসজিদে আদায় করি। তবে রমজানে জুমা আলাদা তাৎপর্যপূর্ণ। এত বড় মসজিদ দেখে আমার ছেলে খুব খুশি।”

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা জামিল বলেন, “রোজার জুমা আরও বিশেষ। সবার সঙ্গে নামাজ আদায় করাটা খুবই আনন্দদায়ক।” ফিরোজ আহমেদ আরও যোগ করেন, “বায়তুল মোকাররমে নামাজের মধ্যে আলাদা আনন্দ আছে। তাই বন্ধু ও পরিবারের সঙ্গে এখানে এসেছি।”

নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তির জন্য দোয়া করা হয়। এছাড়া, মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD