Logo

ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ১৫:৪১
ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই
ছবি: সংগৃহীত

বক্তা ও আলেম মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

দেশব্যাপী কোরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দেওয়া এবং সমাজ সংস্কারে ওয়াজ ও নসিহত দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।

হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন।

বিজ্ঞাপন

নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদ্রাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে পাশ করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD