Logo

রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ, ২০২৬, ১৫:১৪
রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়
ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের তৃতীয় জুমা দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই নামাজ আদায়ের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জুমার নামাজ আদায় করে দিনটিকে পুণ্যময় করে তুলছেন তারা।

বিজ্ঞাপন

আজ সকালে মসজিদ এলাকায় গিয়ে দেখা গেছে, আজানের সঙ্গে সঙ্গে মুসল্লিদের আগমন বৃদ্ধি পেতে শুরু করে। কেউ বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে এসেছেন, কেউ একাই। দুপুরের আগেই মসজিদের ভেতরের ও বাইরের অংশ মানুষে ভরে যায়। স্থান সংকুলানের কারণে অনেক মুসল্লিকে আশপাশের অন্যান্য মসজিদে নামাজ আদায়ের জন্য যেতে দেখা গেছে।

নামাজ পড়তে আসা একরামুল বলেন, “রমজানের শুরু থেকেই প্রতিটি জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায় করছি। আজকেও সেই নিয়ম অনুযায়ী এখানে উপস্থিত হয়েছি।”

বিজ্ঞাপন

সাইফুল হক নামের আরেক মুসল্লি জানান, “বায়তুল মোকাররমে সবার সঙ্গে একত্রে জুমার নামাজ পড়ার মধ্যে এক ধরণের শান্তি কাজ করে। রমজান মাস অধিক সওয়াবের মাস, তাই মনের তৃপ্তি ও সওয়াবের আশায় এখানে আসি।”

আবু সালেহ আরও বলেন, “হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়ার আনন্দ আলাদা। এটি খুবই তাৎপর্যপূর্ণ।”

এদিকে, মসজিদের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। প্রবেশপথ ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। প্রবেশপথে সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় তল্লাশি পরিচালনা করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD