Logo

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৯:৩৯
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে।

বিজ্ঞাপন

শাবান মাসের ১৫তম রাত অনুযায়ী, পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পালিত হবে।

এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। কমিটি সভায় চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করার পর শাবান মাস গণনার তারিখ নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

পবিত্র শবেবরাত মুসলিম উম্মাহর জন্য বিশেষ রাত হিসেবে বিবেচিত, এই রাতে মানুষের আখেরি হিসাব ও দোয়া কবুলের জন্য ইবাদত করার প্রথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD