Logo

রাজধানীতে শনিবার অনুষ্ঠিত হবে যাকাত কনফারেন্স

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪১
রাজধানীতে শনিবার অনুষ্ঠিত হবে যাকাত কনফারেন্স
ফাইল ছবি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারী) মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে যাকাতের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে এজিও ও করপোরেটের ভূমিকা কনফারেন্স–২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সে যাকাতকে একটি কার্যকর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে এঞ্জিও ও করপোরেট খাতের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আয়োজক সূত্র জানায়, দারিদ্র্য দূরীকরণে যাকাতের কাঙ্ক্ষিত প্রভাব পুরোপুরি অর্জিত হচ্ছে না। এ অবস্থায় এঞ্জিও ও করপোরেট খাতের ব্যবস্থাপনা দক্ষতা, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের সঙ্গে যাকাত ব্যবস্থাপনাকে সংযুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে এই কনফারেন্সে।

কনফারেন্সের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক কার্যকর মডেল, যাকাত সংগ্রহ ও বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা, প্রভাব মূল্যায়ন, এবং এজিও ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যাকাত সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম।

বিজ্ঞাপন

এই কনফারেন্সে দেশবরেণ্য ইসলামিক স্কলার, সরকারি কর্মকর্তা,দেশ বিদেশের এজিও প্রতিনিধি উন্নয়ন বিশেষজ্ঞ, করপোরেট লিডার শিক্ষাবিদ ও সমাজসেবীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কনফারেন্সের মাধ্যমে যাকাত ব্যবস্থাপনায় এজিও ও করপোরেট খাতের সম্পৃক্ততা বাড়বে এবং দারিদ্র্য দূরীকরণে একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে।

আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন,“যাকাত শুধু একটি ইবাদত নয়; এটি দারিদ্র্য বিমোচন এবং সমাজ উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার। এই কনফারেন্সের মাধ্যমে আমরা এজিও ও করপোরেট খাতের অংশগ্রহণ এবং সহযোগিতাকে উৎসাহিত করে একটি কার্যকর যাকাত ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই।”

বিজ্ঞাপন

মাস্তুল ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বনামধন্য ও সেবামূলক জাতীয় প্রতিষ্ঠান। বিগত এক দশকেরও বেশি সময় ধরে মাস্তুল ফাউন্ডেশন দেশের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। ২০১২ সাল থেকে মাস্তুল ফাউন্ডেশন দেশ ও ২০২৩ সাল থেকে দেশের বাহিরে মানবিক সেবার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০২৪ সালে গাজা ও ২০২৫ সালে সুদানের সংকটের সময়ে তারা দ্রুত এবং জরুরি সহায়তা-খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রী-পৌঁছে দিয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

দেশের ভেতরে দারিদ্র্য নিরসনে তাদের সমন্বিত ও টেকসই কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা, সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার স্কিলসহ নানামুখী কারিগরি প্রশিক্ষণ এবং মাস্তুল ফাউন্ডেশনের অন্যতম সফল প্রকল্প "যাকাত স্বাবলম্বী" এর মাধ্যমে অসংখ্য অসহায় ব্যক্তি ও যুব সমাজের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যা তাদের আত্মনির্ভরশীল করে তুলছে। রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রতিদিন বিনামূল্যে অসহায় ও সুবিধাবঞ্চিতদের একবেলার খাবার পৌঁছে দিচ্ছে।

বিজ্ঞাপন

এতিম শিশু এবং প্রবীণদের জন্য নির্মাণাধীন শেল্টার হোম কমপ্লেক্স প্রকল্পটি ভবিষ্যতের প্রতি মাস্তুলের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। মেহমানখানায় দৈনিক বিনামূল্যে খাবার বিতরণ থেকে শুরু উল্লেখ্য,সরকারি নিবন্ধিত ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুযায়ী, মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো দান, যাকাত বা সাদাকা আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD