রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়

চলতি পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজে বায়তুল মোকাররম মসজিদে অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেছেন। শুক্রবার দুপুরে আজানের সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে মসজিদে এসে নামাজ আদায় শুরু করেন।
বিজ্ঞাপন
সেগুনবাগিচা থেকে আসা মুসল্লি একরাম হোসেন বলেন, “রমজানের সব জুমার নামাজ আমি বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি। তাই আজও এখানে এসেছি।”
মোহাম্মদপুর থেকে আসা মাহবুব আলম জানান, “বায়তুল মোকাররমে নামাজ পড়ার শান্তি অন্যরকম। তাই জুমা আদায়ে এখানে আসা।”
বিজ্ঞাপন
পল্টনের অফিসে কর্মরত সিয়াম মাহমুদ বলেন, “মসজিদে বিশাল ভিড়ে জুমার নামাজ পড়ার অনুভূতি অনেক আলাদা। তাই বায়তুল মোকাররমে এসেছি।”
এদিন জুমার নামাজের নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদের চারপাশে এবং সম্মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।








