Logo

মসজিদে হারাম ও নববিতে ইতিকাফের নিবন্ধন যেভাবে করবেন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৮
মসজিদে হারাম ও নববিতে ইতিকাফের নিবন্ধন যেভাবে করবেন
প্রতীকী ছবি।

রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী-তে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে এবং নির্বাচিতদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞাপন

শুক্রবার ৩ রমজান অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে নিবন্ধন পোর্টাল চালু হয়।

কর্তৃপক্ষ জানায়, ইতিকাফ শুরু হবে ২০ রমজান থেকে এবং শেষ হবে ৩০ রমজান। অর্থাৎ রমজানের শেষ দশ দিন জুড়ে এই ইবাদত পালন করবেন মুসল্লিরা। পবিত্র লাইলাতুল কদর অন্বেষণের লক্ষ্যে এ সময়টি মুসলমানদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

ইতিকাফের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সৌদি নাগরিক অথবা বৈধ ইকামাধারী হতে হবে। ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

নিবন্ধন করবেন যেভাবে

আগ্রহীদের নির্ধারিত সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট খুলতে বা নাফাথ জাতীয় পরিচয় যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে লগইন করতে হবে। এরপর মক্কার গ্র্যান্ড মসজিদ অথবা মদিনার মসজিদে নববী যে কোনো একটি স্থান বেছে নিয়ে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন জমা দিতে হবে এবং শর্তাবলিতে সম্মতি জানাতে হবে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় মসজিদে স্থানসংখ্যা সীমিত হওয়ায় সব আবেদন যাচাই-বাছাই করে ধারণক্ষমতা ও ব্যবস্থাপনার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।

নির্বাচিত আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে নিশ্চিত করা হবে। এসএমএস না পেলে আবেদনটি নির্বাচিত হয়নি বলে গণ্য হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD