আর মাত্র ৮২ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

পবিত্র রমজান মাসের আগমনের অপেক্ষায় রয়েছেন বিশ্বের কোটি কোটি মুসলমান। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হতে পারে ১৪৪৮ হিজরির পবিত্র রমজান মাস। সেই হিসাবে রমজান শুরু হতে সম্ভাব্য বাকি রয়েছে আর মাত্র ৮২ দিন।
বিজ্ঞাপন
সৌদি আরবের মক্কাভিত্তিক উম্মুল কুরা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর শুরু হতে পারে রমজানের প্রথম রাত। ওই রাতে মসজিদগুলোতে আদায় করা হবে তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হতে পারে প্রথম রোজা।
তবে বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার হতে পারে রমজান মাসের প্রথম দিন এবং প্রথম রোজা।
উম্মুল কুরা ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, মক্কায় ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত ৮২ দিনের এই কাউন্টডাউন নির্ধারণ করা হয়েছে। ওই সন্ধ্যা থেকেই শুরু হওয়ার কথা রমজানের প্রথম রাত।
বিজ্ঞাপন
এদিকে রমজান শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পবিত্র চাঁদ দেখার ওপর। উম্মুল কুরা ক্যালেন্ডার মূলত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে তারিখ নির্ধারণ করে। তবে স্থানীয় চাঁদ দেখার পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে এক দিনের পার্থক্য হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমানে ১৪৪৮ হিজরি সালের জমাদিউস সানি মাস চলমান। হিজরি বর্ষপঞ্জির মাসগুলোর ধারাবাহিকতায় পবিত্র রমজানের সময়ও ক্রমেই ঘনিয়ে আসছে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে অনুযায়ী আগামী বছরের ৯ মার্চ মঙ্গলবার কিংবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
তবে রমজান ও ঈদুল ফিতরের প্রকৃত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই চূড়ান্ত সময়সূচি নিশ্চিত হবে।







