Logo

শ্রদ্ধা, ভালোবাসা আর মনের প্রশান্তির ঠিকানা এশিয়ার বিখ্যাত সুফি সাধকের মাজার

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬, ১৮:০৪
শ্রদ্ধা, ভালোবাসা আর মনের প্রশান্তির ঠিকানা এশিয়ার বিখ্যাত সুফি সাধকের মাজার
ছবি: সংগৃহীত

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের বুখারা অঞ্চলে অবস্থিত প্রখ্যাত সুফি সাধক বাহাউদ্দিন নকশবন্দের মাজার ঘিরে প্রতিদিন সমাগম ঘটে হাজারো মানুষের। ধর্মীয় গুরুত্ব ও ঐতিহাসিক ঐতিহ্যের কারণে মুসলিম বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এই মাজার। উজবেকিস্তান সরকারের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার দর্শনার্থী সেখানে যান।

বিজ্ঞাপন

মাজারটি শুধু ধর্মীয় গুরুত্বের জন্য নয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণেও বিশেষ পরিচিতি পেয়েছে। এটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত সিল্ক রোডের ‘জারাফশান-কারাকুম করিডর’-এর অন্তর্ভুক্ত।

চলতি মাসে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ বুখারা অঞ্চল সফরের সময় বাহাউদ্দিন নকশবন্দের মাজার পরিদর্শন করেন। এ সময় সেখানে পবিত্র কোরআনের বিভিন্ন সুরা তেলাওয়াত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাহাউদ্দিন নকশবন্দ ছিলেন চতুর্দশ শতকের একজন প্রভাবশালী ইসলামি চিন্তাবিদ। তিনি নকশবন্দি সুফি তরিকার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তার শিক্ষা ও আধ্যাত্মিক দর্শন বহু শতাব্দী ধরে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার মাজারকে কেন্দ্র করে কয়েক শতাব্দীর ব্যবধানে গড়ে উঠেছে বিশাল স্থাপত্য কমপ্লেক্স। বর্তমানে এটি মুসলিম বিশ্বের অন্যতম সম্মানিত ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিবেচিত।

দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি স্থাপনাটির ঐতিহাসিক সৌন্দর্য সংরক্ষণে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংস্কার ও উন্নয়নকাজ করা হয়েছে। পঞ্চদশ শতকের স্থাপত্যশৈলী অনুসরণ করে দনিয়লবিয় আতালিক মাদ্রাসা এবং তোকি মিয়োনা ফটক পুনর্নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সেখানে জাদুঘর প্রদর্শনী ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

বিজ্ঞাপন

মাজার পরিদর্শনকালে প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ বলেন, বুখারা বহু শতাব্দী ধরে ইসলামের জ্ঞানচর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে আরও বিস্তৃত গবেষণার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষায় তা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সূত্র: উজবেকিস্তান সরকারের সরকারি সংবাদমাধ্যম উজএ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD