সাত বছর আগের লজ্জা কাটাতে বাংলাদেশে আসছে ভারত

ছবি: সংগৃহীত
২০১৫ সালে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে যায় বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির দল। সাত বছর পর আবারও...
বিজ্ঞাপন
২০১৫ সালে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে যায় বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির দল। সাত বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত।
এরপর ২০১৬ সালে আরেকবার বাংলাদেশে আসলেও সেটি ছিল এশিয়া কাপের উপলক্ষ্য হিসেবে। অবশেষে ৭ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কোহলি-রোহিতরা। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট খেলার জন্য আসবে ভারত।
বিজ্ঞাপন
আইসিসির প্রকাশিত ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় বাংলাদেশে ভারতের এই সফরের নিশ্চয়তা পাওয়া যায়। তবে এই সফরে কেবল টেস্ট নয় ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।
সফরে বাংলাদেশ-ভারত দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। ভারত এই বছর বাংলাদেশে সফর করার পর ২০২৪ সালে টাইগাররা যাবে ভারতে।
এসএ/








