পেলের কফিনের সাথে সেলফি তুলে সমালোচনার মুখে ফিফা সভাপতি

শেষবারের মতো পেলেকে দেখার সুযোগ দিতে কফিনের ঢাকনা খুলে রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
ফের সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার পেলের শেষকৃত্যে গিয়ে সৌজন্য বহির্ভূ কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ তুলেছে অনেকে।
বিজ্ঞাপন
সোমবার (২ জানুয়ারি) ঘটনার সূত্রপাত শেষশ্রদ্ধা নিবেদন করতে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে নেওয়া হয়েছিল পেলের কফিন।
শেষবারের মতো পেলেকে দেখার সুযোগ দিতে কফিনের ঢাকনা খুলে রাখা হয়েছিল। সেই কফিনের সামনেই হঠাৎ ফিফা সভাপতি নিজের মোবাইল বের করে ফেলফি তুলেন।
বিজ্ঞাপন
ফিফা সভাপতির সেলফি তোলার একটু পর সেখানে এক ব্যক্তি এসে দাঁড়ান। ইনফান্তিনোর সঙ্গে সেলফি তোলার জন্য মোবাইল বের করে ছিলেন তিনি। কিন্তু ওই ব্যক্তিকে সেলফি তুলতে দেওয়া হয়নি। ফিফা সভাপতি এরপর পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান।
বিজ্ঞাপন
আর সেই ঘটনাতেই চারদিকে সমালোচনা ছড়িয়ে পাড়েছে।
বিজ্ঞাপন
জেবি/এবি
বিজ্ঞাপন








