Logo

ভারতে খেলতে যাচ্ছেন নেইমার!

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৩, ০৪:০১
ভারতে খেলতে যাচ্ছেন নেইমার!
ছবি: সংগৃহীত

সেই হিসেবে আগামী দিনে নেইমারকে পুনেতে খেলতে আসতে দেখা যাবে।

বিজ্ঞাপন

সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখানোর সুবাদে ভারতের মাটিতে খেলতে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ড্র হয়। তাতে মুম্বাই সিটি এফসির গ্রুপে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এই ক্লাবেই সম্প্রতী যোগ দিয়েছেন নেইমার। 

বিজ্ঞাপন

সেই হিসেবে আগামী দিনে নেইমারকে পুনেতে খেলতে আসতে দেখা যাবে। রোনালদোর ক্লাব আল নাসর পড়েছে অপর গ্রুপে। 

বিজ্ঞাপন

গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এ বার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই। 

বিজ্ঞাপন

আল হিলাল কিছুদিন আগে চুক্তি স্বাক্ষর করিয়েছে নেইমারকে। তার পরে ক্লাবে যোগ দিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। 

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ সি'তে পড়েছে মুম্বাই। আল হিলাল ছাড়াও সেই গ্রুপে রয়েছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD