Logo

এশিয়া কাপে দল ঘোষণা আফগানিস্তানের, ফিরলেন জানাত

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৩, ২১:১৬
এশিয়া কাপে দল ঘোষণা আফগানিস্তানের, ফিরলেন জানাত
ছবি: সংগৃহীত

রবিবার(২৭ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

টি-২০ দলের নিয়মিত সদস্য হলেও আফগানের হয়ে কেবল একটি ওয়ানডে খেলেছেন কারিম জানাত। সাড়ে ৬ বছর পর এই সংস্করণের দলে ডাক পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। 

রবিবার(২৭ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দেড় বছরের বেশি সময় পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শারাফউদ্দিন আশরাফ।

বিজ্ঞাপন

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেটি জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন জানাত। এরপর থেকে এই সংস্করণে  আফগানিস্তানের হয়ে তাকে আর মাঠে নামতে দেখা যায়নি। সময়ের সঙ্গে আফগানদের টি-২০ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন জানাত। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকও করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে তার উইকেট ৩৭টি, ৩ ফিফটিতে রান ৫০৮। গেল জুনে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে টেস্ট অভিষেকও হয়ে যায় জানাতের।

ক্যারিয়ারের ১৯ ওয়ানডের সবশেষটি গেল ২০২২ সালের জানুয়ারিতে খেলেন স্পিনিং অলরাউন্ডার আশরাফ, নেদারল্যান্ডসের বিপক্ষে। এই সংস্করণে ব্যাট হাতে তেমন কিছু করা হয়নি তার, ১১ ইনিংসে রান কেবল ৬৬। বাঁহাতি স্পিনে অবশ্য ধরেছেন ১৩ শিকার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৮ ম্যাচ খেলে ২ ফিফটিতে আশরাফের রান ৬৯৬, উইকেট ৬৫টি।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে গেল শনিবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওয়াফাদার মোমান্দ। সাইড স্ট্রেইন চোটের কারণে এশিয়া কাপের দলে নেই আজমতউল্লাহ ওমারজাই। তার জায়গায় দলে যোগ করা হয়েছে গুলবাদিন নাইবকে। পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সিরিজ শুরুর দিন চোটে পড়ে ছিটকে যান নাজিবউল্লাহ জাদরান। এশিয়া কাপ দিয়ে দলে ফিরলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ওই সিরিজে কোনো ম্যাচ না খেলেই টিকে গেছেন তরুণ বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ।

বিজ্ঞাপন

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান। লাহোরে ৩ আগামী রবিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ অভিযান। দুই দিন পর একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আফগানিস্তানের এশিয়া কাপ দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মাদ নাবি, ইকরাম আলিখিল, রাশিদ খান, গুলবাদিন নাইব, কারিম জানাত, আব্দুল রহমান, শারাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, নুর আহমাদ, মোহাম্মাদ সালিম, ফাজালহাক ফারুকি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD