Logo

কুমিল্লাকে হারিয়ে সেরা তিনে রংপুর

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৪, ০৫:২০
কুমিল্লাকে হারিয়ে সেরা তিনে রংপুর
ছবি: সংগৃহীত

তাই কুমিল্লাকে ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ফলে সেরা তিনে উঠে উলে দলটি।

বিজ্ঞাপন

চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতেই দাপট দেখিয়েছিল রংপুর রাইডার্সের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে রংপুর। 

১৬৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে কুমিল্লা। দুই ওপেনারই সুবিধা করতে পারেননি। তবে তিনে নামা মাহিদুল ইসলাম অংকন হাল ধরেন। ৫৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। তাওহীদ হৃদয় ২৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে এরপর আর কেউ সুবিধা করতে পারেননি। তাই কুমিল্লাকে ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ফলে সেরা তিনে উঠে উলে দলটি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুরুতে ব্যাট করতে নেমে রংপুরের ওপেনার ব্রান্ডন কিং ১৪ রানে ফিরলেও হাল ধরেছিলেন অপর ওপেনার বাবর আজম। ফজলে মাহমুদের সাথে ৪৬ বলে ৫৫ রানের জুটি গড়েন তিনি।

বিজ্ঞাপন

বারব তার ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন। ফজলে মাহমুদ থামেন ৩০ রানে। পরে শামীম হোসেন পাটোয়ারী ১৪ রানে ফেরেন। তবে আজমতউল্লাহ ওমরজাই ২০ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দেন লড়াকু সংগ্রহের দিকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD