Logo

হঠাৎ দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

profile picture
জনবাণী ডেস্ক
১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২৮
হঠাৎ দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সীতাকুণ্ডে হঠাৎ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস।

রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ওইসময় বাসটিতে দলের কোনও খেলোয়াড়-কর্মকর্তা ছিলেন না বলে জানানো হয়।

বিজ্ঞাপন

বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, “বাসটির সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়িতে টিম বয়’রা ছিলেন।”

বিজ্ঞাপন

এরই মধ্যে চট্টগ্রাম এসে পৌঁছেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম। এবারের বিপিএলে দলটির নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চট্টগ্রামের এ দলটি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD