Logo

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, ফিরলেন মাহমুদউল্লাহ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৬
আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, ফিরলেন মাহমুদউল্লাহ
ছবি: সংগৃহীত

নতুন মুখ হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন নিজেদের মাঠের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেই। দলে ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও অভিঙ্গ মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম।

প্রথম দুই ওয়ানডের জন্যও ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ওয়ানডেতেও নেই বিশ্বসেরা অলরাউন্ডার। এখানেও সাকিবের জায়গায় দলে এসেছেন স্পিনার তাইজুল ইসলাম। তাছাড়া নিউজিল্যান্ড সিরিজের দল থেকে আর তেমস কোনো পরিবর্তন আসেনি ওয়ানডে দলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি দলের স্কোয়াড- 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম এবং তানজিদ হাসান সাকিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়ানডে দলের (প্রথম দুই ওয়ানডে) স্কোয়াড –

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

এমএল

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD